মঙ্গলবার, ২৬ মার্চ, ২০১৩

সহজেই ওয়েব পেইজে বাংলা পড়ুন ও লেখুন


আমরা অনেকেই বিভিন্ন ওয়েবপেইজে, ই-মেইলে  বা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম যেমনঃ ফেইসবুকে বাংলায় লেখা দেখে থাকি। অনেকেই এই বাংলা সহজে পড়তে পারিনা। বাংলালেখাগুলো ছোট আকারে আসে। এতটাই ছোট আকারে আসে যে ঐ লেখাটা আমরা আর কস্ট করে পড়তে চাই না। বাধ্যহয়ে ঐলেখাটা এড়িয়ে যাই। কিন্তু অনেক গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে ঐ লেখাটিতে। আসুন জেনে নেই কিভাবে খুব সহজেই বাংলা পড়তে পারেন আপনার বন্ধুর দেওয়া বাংলা স্ট্যাটাস কিংবা ওয়েবপেইজে লেখা বিভিন্ন তথ্য সমূহ।

এজন্য আপনাকে Mozilla Fire Fox যেকোন ও ভার্সন ডাউনলোড করতে হবে। এই সফটওয়্যারটি সম্পূর্ণ সেটআপ দিয়ে রান করুন। Mozilla Fire Fox এর উইন্ডো খোলার পর আপনার কার্সর মেনু বারে নিন। সেখানে File, Edit, View, History, Bookmarks, Tools এবং Help এইগুলো পাবেন। আপনি Tools এ ক্লিক করুন। সেখানে Option এ ক্লিক করুন।  

চিত্র-১: Option


Option এ ক্লিক করার পর Option এর একটি উইন্ডো আসবে যেখানে General, Tabs, Content, Applications, Privacy, Security, Sync এবং Advanced অপশন থাকবে। আপনি Content অংশে ক্লিক করুন।   

চিত্র -২: Option window detail


Content i) Block pop-up windows, ii) Load images automatically iii) Enable JavaScript এর নামে ৩টি অপশন থাকবে। অপশন ৩টি তেই কার্সর দিয়ে ক্লিক করে টিক দিয়ে রাখুন এবং

Fonts & Colors এই অপশনেঃ
Default Font Siyam Rupali এবং Font Size 16 সিলেক্ট করুন।
[ ফন্টটি না থাকলে Download করে নিন এবং ফন্টটি copy করে Start Menu গিয়ে Run উইন্ডো সিলেক্ট এবং ক্লিক করলে Open নামের যে উইন্ডো আসে তাতে Fonts লিখে Ok অথবা Enter দিলেই ফন্ট সমৃদ্ধ উইন্ডো চলে আসবে। তাতে Siyam Rupali ফন্টটি পেস্ট করুন। Start > Run > Fonts > Ok > Paste ]

Font Size এর পাশে Advanced অপশনটিতে ক্লিক করুন। এতে ক্লিক করলে Fonts নামের একটি উইন্ডো খুলবে।

চিত্র-৩: Advance window to Fonts window

 
            
এই উইন্ডোর ফিল্ড গুলোতে যে অপশনগুলো সিলেক্ট করবেনঃ
Fonts for                     : Bengali
Proportional                : Serif
Serif                            : Siyam Rupali
Sans-Serif                    : Siyam Rupali
Monospace                  : Siyam Rupali
Size                             : 16
Size                             : 13
Minimum font size      : None


Click “Allow pages to choose their own fonts, instead of my selection above”

চিত্র - ৪: Fonts window detail
   
Default character encoding এই অপশনে Unicode (UTF-8) সিলেক্ট করে Ok দিন।
কম্পিউটার Restart করুন।
Mozilla Fire Fox  ব্রাউজ করুন। সব বাংলায় লেখাই এখন স্বাচ্ছন্দে পড়তে পারবেন।  

ইউনিকোড সেট আপঃ


১. ডাউনলোড IComplex 2.0.0 from http://omicronlab.com/download/tools/iComplex_2.0.0.exe
২. ইনস্টল করুন (click Install Complex Script Button)

চিত্র-৫: Complex Script Installer


বাংলা লেখা এখন খুব সহজ একটা বিষয়। আগের বিজয় সফটওয়ারে টাইপ করাটা ছিল একটা দূরুহ কাজ ছিল যদিও অনেকে পারেন আবার অনেকেই পারেন না। কিন্তু বিজয় কী-বোর্ডের লেখা এই সকল ওয়েবে লেখা যায় না বা কপি পেস্ট করলেও হয় না।
কিন্তু নতুন সফটওয়্যার অভ্র আসার পর অনেক কিছুই সম্ভব এখন। বাংলায় টাইপ করা এখন কোনও বিষয় নয়।
গুগলে সার্চ করে অভ্র সফটওয়্যার টি ডাউনলোড করুন। এবং তা ইনস্টল করে অবাধে লিখুন বাংলা। ছড়িয়েদিন আপনার প্রাণপ্রিয় বর্ণমালা।

ফন্ট সেটআপঃ  
বিভিন্ন বাংলা ফন্ট ডাউনলোড করলে এই বাংলালেখাগুলো পড়তে আরো সুবিধা হবে।
Fonts Name: Sutonny MJ, SUTONNI MJ, Solaiman Lipi, Sutom, Siyamrupali 
নিচে Solaiman Lipi এর লিংক দেওয়া হলঃ
http://downloads.sourceforge.net/ekushey/SolaimanLipi_20-04-07.ttf

অন্য ফন্টগুলো ডাউনলোডের জন্য নিচের লিংকঃ
http://sourceforge.net/projects/ekushey/files/Ekushey 


১. উপরের লিংক থেকে ফন্ট ডাউনলোড করুন।
২. Start menu তে যান → Run... [write FONTS & Press Enter key]
৩. একটি windows ওপেন হবে যেখানে আরো অনেক ফন্ট আছে।
৪. Solaimanlipi ফন্টটি কপি করে পেস্ট করুন।

চিত্র-৬: ফন্ট সেটআপ

আশা করি আপনারা এখন আগের চেয়ে আরো সুন্দর আরো সহজে বাংলা পড়তে ও লিখতে পারবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য্য নিয়ে পড়ার জন্য। উন্মুক্ত হোক বাংলা বর্ণ ছড়িয়ে দিন বিশ্বব্যাপী। বাংলা আমার মাতৃভাষা বাংলা আমার অহংকার।

Find / Follow me on Facebook: www.facebook.com/neelchy