মঙ্গলবার, ১৩ নভেম্বর, ২০১২

শক্তিশালী পাসওয়ার্ড দিবেন কিভাবে



আপনার একাউন্ট সুরক্ষিত রাখার জন্য পাসওয়ার্ড কিভাবে দিবেন তা নিয়েই এই ব্লগ লেখা। আমি অনেক কেউ -মেইল, বিভিন্ন সামাজিক সাইট, বিভিন্ন গুরুত্বপুর্ণ সাইটে পাসওয়ার্ড দিতে দেখেছি। অনেকেই পাসওয়ার্ড সম্পর্কে সচেতন নয় আবার কেউ কেউ এটাকে তেমন একটা গুরুত্ব দেন না। তারা মনে করেন পাসওয়ার্ড একটা দিলেই তো সমস্যা কোথায়। অনেকে অনেক ওয়েবসাইটের এডমিন হিসেবে থাকেন। তাদের অসতর্কতার কারনেও অনেক সময় ওয়েবসাইট হ্যাক হয়ে যেতে পারে। আবার আমরাই শুনি যে, অনেকের মেইল একাউন্ট / সামাজিক সাইট হ্যাক হয়ে গেছে বা তিনি ঢুকতে পারছেন না মানে হ্যাকার হ্যাক করেছেন। 

যারা দূর্বল পাসওয়ার্ড দেন তাদের ক্ষেত্রে কি ঘটেঃ দূর্বল পাসওয়ার্ড দিলে হ্যাকার নয় আপনার পরিচিত বন্ধু বা যিনি আপনার প্রতিদ্বন্দী তিনিও আপনার পাসওয়ার্ড হ্যাক করতে পারেন। আপনার ই-মেইল একাউন্ট হ্যাক করে আপনার গোপনীয় তথ্য জেনে যেতে পারেন, আপনার নামে মেইল করে বিভিন্ন অবৈধ কাজ করে আপনাকে বিপদে ফেলতে পারেন, আপনার মেইলগুলো ডিলিট করতে পারেন, প্রয়োজনীয় ফাইলগুলো মুছে দিতে পারেন, আপনার ব্যংক একাউন্ট পাসওয়ার্ড জেনে আপনার গুরুত্বপূর্ণ তথ্য জেনে যেতে পারেন। আপনার সামাজিক সাইটের পাসওয়ার্ড জানার পর আপনার একাউন্টে উলটা পালটা তথ্য ছবি ট্যাগ করতে পারেন, হুমকি স্বরূপ পাসওয়ার্ড দিতে পারেন, আপনার বন্ধুদের বিরক্ত করতে পারেন।       

যেকোনো সাইট আপনি ব্যবহার করুন না কেন আপনি পাসওয়ার্ডটি অত্যন্ত শক্তিশালী এবং সুরক্ষিত থাকা উচিত। এই নিয়ে আজকে এখানে কিছু নিয়মাবলী তুলে ধরব যে শক্তিশালী পাসওয়ার্ড কিভাবে দিবেন যা আপনার একাউন্ট কে সুরক্ষিত করবে।

পাসওয়ার্ড দেওয়ার নিয়মাবলীঃ
. দৈর্ঘ্যঃ আপনার পাসওয়ার্ডটি অথবা তার চেয়ে বেশী ক্যারেক্টার বিশিষ্ট করুন। (কেন ক্যারেক্টার বিশিষ্ট করতে হয় কারন আমরা যারা বিন্যাস করেছে তারা জানি ক্যারেক্টার বিশিষ্ট পাসওয়ার্ডটি হ্যাক করতে হলে হ্যাকারকে ! = ৪০৩২০ বার চেষ্টা করতে হবে।)

. মিশ্রিত ক্যারেক্টারঃ মিশ্রিত ক্যারেক্টার ব্যবহার করুন। অনেকেই শুধু লেটার ব্যবহার করেন। বিভিন্ন নিয়মে করতে পারেন

. আপনার এই পাসওয়ার্ডে লেটারের সাথে নাম্বার ব্যবহার করুন। যেমনঃ  super456
. লেটার আপারকেইস এবং লোয়ারকেইস দিলে আরও শক্তিশালী হয়। যেমনঃ SuPer456
. লেটার নাম্বারের সাথে বিভিন্ন প্রতীক (উদাহারন স্বরুপঃ @, #, $, *, /, ? ইত্যাদি) ব্যবহার করুন। যেমনঃ S@pEr4#6
উপরের দুটি নিয়ম মিলে একটি নিয়ম চালু আছে তা হলঃ

8 4 Rule (eight four rule)
8 = 8 Character minimum in length
4 = Upper case alphabet + Lower case alphabet + Number + Special character.

. কমন পাসওয়ার্ড ব্যবহার না করাঃ পাসওয়ার্ডটি হওয়া উচিত ওয়ার্ড ছাড়া অন্যকিছু যার কোনো মিনিং নাই এবং এমন লেটারগুলো ব্যবহার করা উচিত যা খুবই কম ব্যবহার (Q, Z, X, Y ) হয়। যেমনঃ xZmlyqsD

. ডিকশনারী ওয়ার্ড ব্যবহার না করা। যেমনঃ education
. কোনও phrase ব্যবহার না করা। যেমনঃ atleast
. সিকোন্সেয়াল কোনও কিছু বা রিপিটেড কোনও কিছু ব্যবহার না করা।  যেমনঃ 12345678, abcdefgh, 2222222

. পাসওয়ার্ডে পরিচিত কিছু ব্যবহার না করাঃ পাসওয়ার্ডে ব্যাক্তিগত কোনও তথ্য, পরিচিত কারোর নাম (ছেলেমেয়ে, প্রিয়জন বা নিজের নাম) ব্যবহার না করা। জন্মদিন, স্কুল/কলেজের নাম ব্যবহার না করা। নিজের প্রিয় কোনও খেলোয়াড় / সেলেব্রেটির নাম ব্যবহার না করা যা অন্যরা সহজে জানে বা অনুমান করতে পারে।

. পাসওয়ার্ডের ভেরিয়েশনঃ আপনার একই পাসওয়ার্ড মাস পরপর পরিবর্তন করুন। মনে রাখার জন্য একই পাসওয়ার্ডে ভেরিয়েশন আনুন। যেমনঃ

. বাক্য লিখতে পারেন। উদাহারন স্বরুপঃ Complex Password Are Safer
. পরিবর্তন করে বাক্যের শব্দের মধ্যে স্পেস বাদ দিন। উদাহারন স্বরুপঃ ComplexPasswordAreSafer
. বাক্যের শব্দকে শর্ট আকারে লিখুন। উদাহারন স্বরুপঃ CmplxPasswrdRsfr
. বাক্যের সাথে সাল যোগ করুন। উদাহারন স্বরুপঃ CmplxpasswrdRsfr2012

.  Base word phrase ব্যবহার করুন এবং সাথে কোনও একটি ওয়ার্ড ব্যবহার করুন।
উদাহারন স্বরূপঃ
  • Can't See the Forest Through the Trees এবং Gmail শব্দ মিলে:  cstftttgmail
  • Put Up or Shut Up এবং শব্দ Windows 7 মিলে:  puosuwin7
  • If the Shoe Fits, Wear It এবং শব্দ Vista মিলে:  itsfwivista
  • You Can Lead a Horse to Water এবং Yahoo শব্দ মিলে:  yclahtwyahoo

৭. আপনার পাসওয়ার্ডটি অবশ্যই ৯০ দিন পর পর পরিবর্তন করুন। এতে আপনি আরও সুরক্ষিত থাকবেন। আর কী বোর্ডে পাসওয়ার্ড সিরিয়ালি লিখবেন না। যেমনঃ S@pEr4#6 এটা পাসওয়ার্ড এর ঘরে টাইপ করবেন প্রথমে S@P তারপরে 4#6 লিখবেন এবং পরে মাউসের কারসর ব্যাকে নিয়ে এসে 4 এর আগে টাইপ করুন Er . এতে আপনি থাকবেন সুরক্ষিত আর হ্যাকাররাও সহজে হ্যাক করতে পারবেন না।

পাসওয়ার্ড ব্যবহার এর ক্ষেত্রে যে বিষয়গুলো খেয়াল রাখবেনঃ

১. চেস্টা করবেন আপনার নিজস্ব কম্পিউটার না হলে অন্য কম্পিঊটারে (যেমনঃ সাইবার ক্যাফে, ইন্টারনেট ল্যাবে, লাইব্রেরীতে, বন্ধু-বান্ধবী / আত্নীয়-স্বজনের বাসায়) ই-মেইল, সামাজিক সাইট, ব্যাংক একাউন্ট খুব প্রয়োজন না হলে ব্যবহার না করা।

২. অনেক সাইটে “remember password” এমন অপশন by default টিক দেওয়া থাকে। খেয়াল করে এই টিক উঠিয়ে দিতে হবে। “never remember password” অপশনে ক্লিক করুন এবং সুরক্ষিত থাকুন।

৩. আপনি কখনই পাসওয়ার্ড টাইপ করবেন না যখন কেউ আপনার পাসওয়ার্ডটি দেখতে পাচ্ছে বা আপনার কী-বোর্ডে ফিঙার মুভমেন্ট বুঝতে পারছে।

৪. যদি কখনও মনে হয় যে আপনার পাসওয়ার্ড কেউ বুঝে ফেলেছে বা পাসওয়ার্ড ধরতে সক্ষম হয়েছে আপনি অবশ্যই দেরী না করে ঐ পাসওয়ার্ডটি পরিবর্তন করুন।

৫. আপনার পাসওয়ার্ডটি কখনই কোথায় লিখবেন না এবং কাউকে ই-মেইল বা ম্যাসেজ করবেন না কারোর সাথে শেয়ার করবেন না।

৬. আপনার পাসওয়ার্ডটি যখন পরিবর্তন করবেন তখন পরের পাসওয়ার্ডটি পূর্বের পাসওয়ার্ডের সাথে যেন কখনই না মিলে এবং সব সাইটে একই পাসওয়ার্ড না দেওয়াই উত্তম।         

আপনার পাসওয়ার্ডটি নিম্নোক্ত লিংকে চেক করুন। দেখুন আপনার পাসওয়ার্ডটি শক্তিশালী কিনা। (https://www.microsoft.com/security/pc-security/password-checker.aspx)

Find / Follow me on Facebook: www.facebook.com/neelchy